হাসপাতালে ডাক্তার আছে, থাকছেনা রোগী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতালে প্রতিদিনের মতো চিকিৎসাসেবা নিতে আসা রোগীর নেই কোনো ভিড়। অথচ কিছুদিন আগেও রোগীদের ভিড়ে হাসপাতাল ছিল মুখরিত। পঞ্চাশ শয্যার এ হাসপাতালে রোগীদের জন্য থাকার ব্যবস্থা থাকলেও বর্তমান প্রেক্ষাপট একেবারেই ভিন্ন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন এ হাসপাতাল ঘুরে দেখা গেছে ফাঁকা বেড, নেই কোনো রোগী। কর্মরত নার্স ও ডাক্তাররা বহির্বিভাগে নিজেদের চেম্বার ছেড়ে হাতে গ্লাভস পরে ঘুরছেন। কেউ মোবাইলে সময় কাটাচ্ছেন।
দাঁড়িয়ে থাকা একজন ডাক্তার বলেন, রোগীদের খোঁজ নিচ্ছেন। উপজেলা হাসপাতালের মেইন গেটে ডিজিটাল সাইনবোর্ড ঝুলানো। তাতে লেখা আছে জরুরি বিজ্ঞপ্তি: সাধারণ হাচি, সর্দি, জ্বর হলে হাসপাতালে আসার প্রয়োজন নাই।
.png)
এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ আলম জানান, রোগী সংখ্যা কম। হাসপাতালে মারামারি রোগীরা স্বাস্থ্য সেবা পাচ্ছে।
এদিকে টিএইচএ ডা. মো. আব্দুস সালাম চৌধুরী জানান, হাসপাতালে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি। মোবাইলে যোগাযোগ করলেই হবে। এ উপজেলায় করোনাভাইরাসের কোনো রোগী নাই। তবে উপজেলা প্রশাসনের নির্দেশে বিদেশ ফেরতদের বাড়িতে লাল নিশানা দিয়ে চিহ্নিত করে রেখেছি। তবে হাসপাতালে অন্যান্য রোগীও একেবারে নাই ‘দশ’ থেকে ‘বারো’ জন হতে পারে, আসলে রোগীরাও আতঙ্কে আছে।