ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্বামীর ইটের আঘাতে লাশ হলেন স্ত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭, ৯ এপ্রিল ২০২০
স্বামীর ইটের আঘাতে লাশ হলেন স্ত্রী
মরদেহ (ফাইল ছবি)

যশোরে স্বামীর ইটের আঘাতে আখিরন ওরফে আতিরন নেছা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর নিহতের স্বামী পালিয়ে গেছেন।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চুড়ামনকাটি মুন্সি বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিরন নেছা একই গ্রামের জাকির আলী সরদার ওরফে শহর আলীর স্ত্রী।

সদরের সাজিয়ালি পুলিশ ক্যাম্পের এসআই মুন্সি আনিছুর রহমান জানান, বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করেন আলী সরদার। এতে ঘটনাস্থলেই স্ত্রী নিহত হন। বিষয়টি জানাজানি হলে বাড়ি থেকে পালিয়ে যান স্বামী।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!