ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে লরিচাপায় ঝরলো একজনের প্রাণ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫০, ১২ মে ২০২০
সীতাকুণ্ডে লরিচাপায় ঝরলো একজনের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় লরিচাপায় খোকন চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সুলতান আহমেদের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরির চাপায় গুরুতর আহত হন খোকন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ বিএসবিএ হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!