[ বিনোদন ]
সাত বছর পর বিজ্ঞাপনে ফিরলেন নাঈম
এফ এস নাঈম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম। তিনি সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। সাত বছর পর এই অভিনেতাকে ফের বিজ্ঞাপনে দেখা যাবে। তবে একটি নয় একসঙ্গে দুটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন নাঈম।
জানা গেছে, শিগগিরই প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। সম্প্রতি এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এ অভিনেতাকে নিয়ে বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন বাপ্পা।
এ বিষয়ে নাঈম বলেন, প্রায় সাত বছর পর বিজ্ঞাপনে কাজ করেছি। এরমধ্যে অনেকগুলো বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো করা হয়নি। এই বিজ্ঞাপন দুটি গল্প নির্ভর হওয়ায় কাজ করেছি।
সম্প্রতি ‘একটি শহর একটি গ্রাম’ নামের নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন নাঈম। এটি নির্মাণ করছেন এস এম শাহিন।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!