সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকির আলমগীর
বাংলা আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এ সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। এ উপলক্ষে বৃহস্পিতবার সঙ্গীতের সকল শাখার শিল্পীরা ফের একই মঞ্চে এক হতে যাচ্ছেন।
এবারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে সিলেট হবিগঞ্জের দ্যা প্যালেসে। এরই মধ্যে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন অঙ্গণের তারকাশিল্পীরা বুধবার ঢাকা ছেড়ে যাচ্ছেন প্যালেসের উদ্দেশে। এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হবে। অন্যদিকে আয়োজনের দিক দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ প্রতিবারের মতো এবারো থাকবে বিশেষ চমক।
বাংলাদেশের গানের জগৎ যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় এই আয়োজন।
.png)
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এর ক্যাটাগরিগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত কন্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত যন্ত্র।