[ রাজধানী ]
সদরঘাটে লঞ্চ-ট্রলারের সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি
সদরঘাটে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহিদুল ইসলাম একজন নিহত হয়েছেন।
শহিদুলের বাড়ি হাজারীবাগের ৪২ গণকটুলিতে। তিনি হোমস্ কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল ও মালিক ছিলেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
.png)
কামরাঙ্গীচর থানার ওসি মোস্তফা আনোয়ার বলেন, শহিদুলসহ অনেকে মিলে বরিশালের চরমোনাই গিয়েছিলেন। সেখান থেকে সুন্দরবন লঞ্চযোগে সদরঘাট আসেন। সেখান থেকে কামরাঙ্গীচর খোলামোড়া ঘাটে আসার জন্য ট্রলারে উঠেন। সেসময় আরেকটি লঞ্চ পারাবত-১১, ওই ট্রলারের ওপর তুলে দেয়। এতে শহিদুলসহ কয়েকজন আহত হন। পরে তাদের খোলামোড়া ঘাটে নিয়ে আসা হয়। সেখানে শহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!