ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

শাহজালালে ১৪৮ কার্টন সিগারেটসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ২৮ নভেম্বর ২০১৯
শাহজালালে ১৪৮ কার্টন সিগারেটসহ আটক দুই
ছবি: ডেইলি বাংলাদেশ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪৮ কার্টন ডানহিল ব্র্যান্ডের আমদানি নিয়ন্ত্রিত সিগারেটসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এরা হলেন- মো. ওমর ফারুক (৩৩) মো. জাহিদ হোসেনের (৩৩)। 

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এসব সিগারেটসহ তাদের আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক দুজন এয়ার আরাবিয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তারা এসব সিগারেট শারজাহ থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। যার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। এছাড়া তাদের থেকে ২৫ বোতল যৌন উত্তেজক ওষুধও উদ্ধার করা হয়।

আলমগীর হোসেন জানান, ফেনির পশ্চিম ছাগলনাইয়া কলেজ রোডের সিরাজুল্লাহের ছেলে ওমর ফারুক এবং একই এলাকার মো. লোকমান হোসেনের ছেলে জাহিদ হোসেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!