ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন করবিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ১৩ ডিসেম্বর ২০১৯
লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন করবিন
ছবি: সংগৃহীত

বিপর্যয়কারী পরাজয়ের ভার কাঁধে নিয়ে লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন দলটির নেতা জেরেমি করবিন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন না তিনি। ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বুথ ফেরত জরিপে কনজারভেটিভ পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও লেবার পার্টির প্রত্যাশিত আসন না পাওয়ার আভাস পাওয়া গেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রাথমিক ফলাফল অনুসারে, ১৯৩৫ সালের পর এই প্রথম সবচেয়ে কম আসনে জিততে যাচ্ছে লেবার পার্টি।

Advertisement

খবরে বলা হয়, আগামী নির্বাচনের আগেই দলপ্রধানের পদ থেকে সরে যাবেন করবিন। তবে দলের বর্তমান অবস্থা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করতে আরো কয়েকদিন দায়িত্ব পালন করে যাবেন তিনি। দল হারলেও নিজের নির্বাচনী আসন আইসলিংটন নর্থে দশম বারের মতো জয়ী হয়েছেন তিনি।

তিনি বলেন, তার দল আশা নিয়ে একটি ইশতেহার তৈরি করেছিল। তাদের ইশতেহার জনপ্রিয়ও ছিল তবে ব্রেক্সিট নির্বাচনের ধারাপ্রবাহ পাল্টে দিয়েছে।

লেবার নেতা বলেন, আমি এটা পরিষ্কার করতে চাই যে, আগামী কোনো সাধারণ নির্বাচনের প্রচারণায় আমি দলকে নেতৃত্ব দেব না। নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিফলন করার ব্যাপারে আমি দলের সঙ্গে আলোচনা করব। দলের ভবিষ্যৎ নীতিমালা নিয়েও আলোচনা করব। এ সময়টায় আমি দলকে নেতৃত্ব দিব ও ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।

প্রসঙ্গত, লেবারের বিপর্যয়কারী পরাজয় আগ থেকেই অনুমেয় ছিল। দলের নেতারা এই ফলাফলের জন্য করবিনকেই দায়ী করছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুসারে, দলটি তাদের বহু শক্ত ঘাঁটি হারিয়েছে। এর মধ্যে রয়েছে, ব্লাইথ ভ্যালি। এই আসনটি বিগত ৬৯ বছর ধরে লেবারের দখলে ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!