[ রাজধানী ]
রাজধানীর অভিজাত রেস্তোরাঁয় পচা-বাসি খাবার
ছবি- সংগৃহীত
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ পচা-বাসি মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরির অপরাধে রাজধানীর স্কাই ভিউ লাউঞ্জকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার শান্তিনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় রেস্তোরাঁটিতে এমন দৃশ্য দেখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ। তিনি জানান, স্কাই ভিউ লাউঞ্জ একটি অভিজাত রেস্তোরাঁ কিন্তু প্রতিষ্ঠানটির রান্নাঘর অত্যন্ত নোংরা। তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করছে। রেফ্রিজারেটরে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাদ্যদ্রব্য একসঙ্গে খোলা অবস্থায় পাওয়া গেছে। তারা বাসি খাবার সংরক্ষণ করে রেখেছে। অনেক পণ্যে ফাঙ্গাস পড়ে গেছে। রান্নায় ব্যবহার করছে-এমন বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কারি পাউডার পাওয়া যায়। এসব অপরাধে স্কাই ভিউ লাউঞ্জ রেস্তোরাঁকে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!