যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে পারস্য উপসাগর তাদের কোনো হ্রদ নয়
যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কূটনীতিক জে. মাইকেল স্প্রিংম্যান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত যে পারস্য উপসাগর তাদের কোনো হ্রদ নয় ।
শুক্রবার প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন সৌদি আরবে নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জে. মাইকেল স্প্রিংম্যান।
সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন, যুক্তরাষ্ট্রের কারণে মধ্যপ্রাচ্যে সব রকমরে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। তবে পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসানের সময় ঘনিয়ে এসেছে। তার এ মন্তব্য প্রসঙ্গেই এসব কথা বলেন মার্কিন এই সাবেক কূটনীতিক।
স্প্রিংম্যান বলেন, আইআরজিসি’র কমান্ডার সম্পূর্ণ সঠিক কথা বলেছেন। যুক্ত্ররাষ্ট্রই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ। মার্কিন যুদ্ধজাহাজ, সেনা, ক্ষেপণাস্ত্র, জঙ্গিবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করে চলেছে।
তিনি আরো বলেন, আমি ইরানি জেনারেলের সঙ্গে কিছুটা দ্বিমত করব এই বলে যে, যুক্ত্ররাষ্ট্র খুব সহজে পারস্য উপসাগর থেকে চলে যাবে না। যতক্ষণ সম্ভব তারা সেখানে থাকার চেষ্টা করবে এবং এ অঞ্চলকে অস্থিতিশীল করবে যাতে ইরান স্বাভাবিকভাবে কাজ করতে না পারে।
সূত্র- পার্সটুডে