[ দেশজুড়ে ]
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে সরাইল পুলিশ। সোমবার ভোরে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- সুলতান মিয়া সরাইলের উভয়স টিঘর (পোড়াডোবা) এলাকার মোজাম্মেলের ছেলে। তার স্ত্রী মাহফুজা বেগম একই এলাকার বাসিন্দা।
সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মুগদা হতে তাদের গ্রেফতার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা সরাইল থানার নারী ও শিশু মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। মামলার রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন। সোমবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!