[ খবর ]
মৃত হরিণের পেটে মিলল অবাক করা জিনিস!
ছবি: সংগৃহীত
হরিণ সাধারণত সবুজ ঘাস খেয়ে থাকে। কিন্তু এবার ঘটেছে ভিন্ন একটি ঘটনা। ঘাসের বদলে একটি মৃত হরিণের পেতে পাওয়া গেলো অবাক করার মতো কিছু।
উত্তর থাইল্যান্ডের ন্যাশনাল পার্কে একটি মৃত হরিণের পাকস্থলিতে ৭ কেজি ওজনের বিভিন্ন ময়লা-আবর্জনা পাওয়া গেছে। তার ভেতর প্লাস্টিক এবং ওয়ান-টাইম কফির কাপ ছিল।
বিবিসি জানিয়েছে, এসবের পাশাপাশি হরিণটির পেটে পুরুষদের আন্ডারওয়্যারও ছিল!
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হরিণটি মারা যাওয়ার আগে দীর্ঘ সময় প্লাস্টিক খেয়েছিল। চলতি বছরের শুরুতেও থাইল্যান্ডে একটি হরিণ প্লাস্টিক খেয়ে মারা যায়। এই ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ বেশ চাপে পড়েছে। প্রাণীদের দিকে খেয়াল না করার অভিযোগ উঠেছে।
দেশটির প্রাণিবিদরা বলছেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার এখনই সময়। না হলে প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়বে।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!