[ বিনোদন ]
মা-কে ‘মিস’ করছেন কাজল, কী হল অভিনেত্রীর!
ফাইল ছবি
করোনা সংক্রমণের মাত্রা বিশ্ব জুড়ে বাড়তে শুরু করলে সিঙ্গাপুর থেকে মেয়ে নাইশাকে নিয়ে আসেন অজয়-কাজল দম্পত্তি। সেখান থেকে নাইশার ফেরার পরেই বাড়িতে বন্দি তারা। কিন্তু এবার কোয়ারেন্টাইনের ৪৫ দিনের মাথায় মা তনুজাকে ‘মিস’ করতে শুরু করেছেন কাজল।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে কাজল একটি ছবি শেয়ার করেন। আর সেখানেই তিনি জানান, মাকে মিস করছেন এই অভিনেত্রী।
এদিকে লকডাউন শুরু হওয়ার পর কাজল এবং নাইশার অসুস্থতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এরপর তাদের আইসোলেশনে পাঠানো হয় বলেও তোলপাড় হয়ে যায় সামাজিক মাধ্যম। যদিও সমস্ত গুঞ্জন নস্যাত করে দিয়ে অজয় দেবগণ জানান, কাজল এবং নাইশা দুজনেই ভাল আছেন, সুস্থ আছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!