ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের পায়ের সঙ্গে লেগে ভেসে উঠল ছেলের লাশ

মানিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৭ মে ২০২০
মায়ের পায়ের সঙ্গে লেগে ভেসে উঠল ছেলের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে মা ও নানির সঙ্গে যমুনা নদীতে গোলস করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম হোসেন  নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তেওতা এলাকার তেওতা কেডিসি গ্রামে এ ঘটনা ঘটে। 

ফহিম শিবালয় ইউপির ছোট বোয়ালী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

Advertisement

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফাহিম কয়েক দিন আগে মায়ের সঙ্গে তেওতা এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে। দুপুরে মা ও নানির সঙ্গে নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর হঠাৎ ছেলেকে না পেয়ে সবাই তাকে খুঁজতে থাকে। ১৫ মিনিট পরে পানির নিচে মায়ের পায়ের সঙ্গে লেগে ভেসে উঠে ফাহিমের লাশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সন্ধায় পারিবারিক ভাবে শিশুটির লাশ দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!