ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মাস্ক ছাড়া বাইরে বের হলেই আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮, ৩১ মে ২০২০
মাস্ক ছাড়া বাইরে বের হলেই আইনি ব্যবস্থা
ফাইল ছবি

বাইরে চলাচলের সময় মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

শনিবার রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিযন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুসারে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক/যথাযথ কর্তৃপক্ষ সতর্কভাবে এটি বাস্তবায়ন করবে।

Advertisement

এতে আরো বলা হয়, চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

এছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার) কোনোভাবে বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে সর্বাবস্থায় মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!