ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মানসিক অবসাদের কারণে আত্মহত্যা অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ৩০ আগস্ট ২০১৯
মানসিক অবসাদের কারণে আত্মহত্যা অভিনেত্রীর
পার্ল পাঞ্জাবি

মুম্বাইয়ে মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করলেন উঠতি অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। প্রাথমিক তদন্তে পুলিশ ধারনা করছে, বৃহস্পতিবার রাতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই অভিনেত্রী। মুম্বাইয়ের লোখান্ডওয়ালার কাছে ওশিওয়ারায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন বিশ বছরের পার্ল।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে। ওই ফ্ল্যাটের রক্ষী বিপিন কুমার ঠাকুরের কথায়,  হঠাৎ একটা শব্দ হল। আমি ভাবলাম রাস্তায় হয়তো কেউ চিৎকার করছে। কী হয়েছে দেখতে দৌড়ে গেলাম রাস্তায়। ফিরে এসে শুনলাম, ফ্ল্যাটের তিন তলায় যেখানে তিনি থাকতেন সেখান থেকেই শব্দটা আসছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বলিউডে অনেকদিন ধরেই বড় ব্রেক পাওয়ার চেষ্টা করছিলেন পার্ল। কিন্তু তা না মেলায় বেশ কিছু দিন ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই অভিনেত্রী। নিজের ক্যারিয়ার নিয়ে মায়ের সঙ্গেও মাঝে মাঝে ঝামেলা হত তার। এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন পার্ল পঞ্জাবি। সেই দু’বার প্রাণে বাঁচলেও এবারে শেষ রক্ষা হল না। পুরা ঘটনার তদন্ত চালাচ্ছে ওশিওয়ারা থানার পুলিশ।

Advertisement

মানসিক অবসাদে আত্মহত্যা ফিল্মি দুনিয়ায় নতুন কিছু নয়। এর আগেও জিয়া খান, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের হতাশায় আত্মহত্যার খবর উঠে এসেছিল। সেই তালিকায় যোগ হল আরো একটি নাম।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!