মাদারীপুরের অতিরিক্ত এসপি (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম জানান, কালকিনির ভুরঘাটা থেকে মোটরসাইকেলে করে দুই যুবক ও এক নারী আরোহী মাদারীপুরের দিকে আসছিলেন। পথে সিদ্দিখোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও তিনজন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
.png)
ডেইলি বাংলাদেশ/জেএস