ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাছের ঘেরে শ্যালক-দুলাভাইকে গুলি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১ ফেব্রুয়ারি ২০২০
মাছের ঘেরে শ্যালক-দুলাভাইকে গুলি
ফাইল ছবি

যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে দুই কৃষক আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার হরিদাসকাঠি ইউপির সম্বলডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রীপুর গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে জাহিদুল ইসলাম ও আবু খাঁর ছেলে মনিরুল ইসলাম মনির। সম্পর্কে তারা শ্যালক-ভগ্নিপতি।

আহত মনিরুলের ভাই আক্তার হোসেন জানান, রাতে মনিরুল ও জাহিদুল সম্বলডাঙ্গা বিলে ক্ষেতের পানি সেচে পাশের খালে দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

স্থানীয়রা জানায়, কেশবপুর এলাকার মাসুদ কয়েকজনকে নিয়ে সম্বলডাঙ্গা বিলে ঘের করতে চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু মনিরুল ও জাহিদুল জমি দিতে চাচ্ছিলেন না। এ নিয়ে দুই-তিনদিন আগে তাদের সঙ্গে মাসুদের বাকবিতণ্ডা হয়।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সত্যতা মিলেছে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!