ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভিক্ষা চাওয়ায় বৃদ্ধার পেটে লাথি!

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০
ভিক্ষা চাওয়ায় বৃদ্ধার পেটে লাথি!
অভিযুক্ত মোস্তফা (বাঁয়ে)

নাটোর বনপাড়া খাদ্যগুদামে ভিক্ষা চাওয়ায় আমিনা বেগম নামে বৃদ্ধাকে পেটানোর অভিযোগ উঠেছে এক প্রহরীর বিরুদ্ধে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত আমিনাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মোস্তফা ওই খাদ্যগুদামের প্রহরী।

প্রত্যক্ষদর্শী আমিনুল জানান, দুপুরে খাদ্যগুদামের গেটে ভিক্ষা চাইলে আমিনাকে চলে যেতে বলেন মোস্তফা। এ সময় ভিক্ষা না দিয়ে তার পেটে লাথি মারেন তিনি। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নেয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে সদর হাসপাতালে পাঠান।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুর রহমান জানান, ওই বৃদ্ধাকে হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!