ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ভালোবাসা দিবসে বিয়ে হচ্ছে না নেহা-আদিত্যর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২০
ভালোবাসা দিবসে বিয়ে হচ্ছে না নেহা-আদিত্যর!
নেহা কাক্কার ও আদিত্য নারায়ণ

ভালোবাসা দিবসে আদিত্য নারায়ণকে বিয়ে করছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার! গত এক মাসের বেশি সময় ধরে এমন গুঞ্জন বলিউড জুড়ে। তবে তীরে এসে তরী ডুবার মতো অবস্থা। ভালোবাসা দিবসের কাছাকাছি সময়ে এসে জানা গেল নেহা-আদিত্যর বিয়েটা হচ্ছে না।

রিয়েলিটি শোয়ের মঞ্চে যা ঘটেছিলো তার সবটাই ছিল শুধু পাবলিসিটি স্টান্ট! এবার বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও আদিত্যের বাবা উদিত নারায়ণ। 

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো, আদিত্য নারায়ণ সঙ্গে নেহা কাক্কারের সম্পর্কের কথা। তারা নাকি ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। তবে এসমস্ত খবরকে গুজব বলেছেন উদিত নারায়ণ। তিনি বলেন, এগুলো শুধুমাত্র একটি শোয়ের হাই টিআরপির জন্য করা।

সম্প্রতি এক সাক্ষাতকারে আদিত্য-নেহার সম্পর্ক নিয়ে উদিত বললেন, নেহা এবং আদিত্যর সম্পর্কটা শুধুমাত্র ইন্ডিয়ান আইডল শো-এর টিআরপির জন্য করা হয়েছিল। পুরোটাই ছিল গুজব। তবে এই গুজব যাতে সত্যি হয়ে যায় এমনটা আমিও চাই। 

কারণ হিসাবে এ গায়ক বলেন, নেহা খুব ভালো মেয়ে এবং আমরা তাকে পুত্রবধূ বানাতেও রাজি আছি। উদিত নারায়ণের স্বীকারোক্তির পর এই জুটির ভক্তদের মন ভেঙে গেছে। তারা অধির আগ্রহে ছিলেন ভালোবাসা দিবসে নেহা ও আদিত্যের চার হাত দু্ই হতে দেখবেন বলে। কিন্তু ভক্তদের সে আশায় গুড়েবালি।

ইন্ডিয়ান আইডলে নেহা-আদিত্যর খুনসুটি, প্রেম, নাচ-গান সমস্ত কিছুই নজর কেড়েছিল দর্শকের। এমনটাও শোনা যায়, সেই শোতে তাদের দু’জনের জন্য ব্যাচেলার পার্টিরও আয়োজন করা হয়েছিল। কিন্তু এখন দেখার পালা এসব পাবলিসিটি স্টান্টকে ছাপিয়ে বাস্তবে কখনো নেহা-আদিত্য ঘর বাঁধে কিনা। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!