আটক দুইজন হলেন, কনের মা রিপা বেগম ও বর সবুজ হোসেন।
রিপা বেগম কোদলাপাড়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী এবং সবুজ হোসেন শার্শার রামচন্দ্রপুর গ্রামের নেহাল উদ্দিনের ছেলে।
.png)
পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েম হাসান উপজেলা সদরে নিজ কার্যালয়ে নিয়ে যান। সেখানে আদালত পরিচালনা করে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি। আদালতের বেঞ্জ সহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
সার্ভেয়ার আব্দুল মান্নান ও স্থানীয়রা জানান, নজরুল ইসলামের মেয়ে রুনা খাতুন গাঙ্গুলিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার মূল বয়স ১৭ বছর। কিন্তু মা রিপা বেগম মেয়ের বয়স ১৮ বছর এক মাস দেখিয়ে ভুয়া জন্মসনদ তৈরি করেন। গত মঙ্গলবার (১৭ মার্চ) ঝিকরগাছায় এক কাজির বাড়িতে নিয়ে বয়স গোপন করে সবুজ হোসেনের সঙ্গে রুনার বিয়ে দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে মেয়েকে তুলে দেয়ার জন্য বাড়িতে বিয়ের আয়োজন করেন রিপা বেগম। খবর পেয়ে এসিল্যান্ড সাইয়েমা হাসান বিকেলে সেখানে অভিযান চালান।
এ সময় খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
সার্ভেয়ার আব্দুল মান্নান বলেন, বয়স জালিয়াতি করে বাল্যবিয়ে সম্পাদন ও আয়োজন করায় রিপা বেগমকে ৩০ হাজার ও বর সবুজ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।