ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল আটক ৭ জঙ্গি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ৩০ মার্চ ২০২০
‘বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল আটক ৭ জঙ্গি’
আটক মুহিব মুশফিক খান। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক অনলাইন অর্থ যোগানদাতাকে (ফাইন্যান্সার) আটক করেছে র‌্যাব-২। তার নাম মুহিব মুশফিক খান।

সোমবার রাজধানীর রাজউক উত্তরা হাউজিং প্রজেক্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে র‍্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক মুহিব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

আটকের সময় তার কাছ থেকে ১৩টি উগ্রবাদী বই, জঙ্গিদের প্রশিক্ষণ সংক্রান্ত ট্রেনিং ম্যানুয়েল, ২টি মোবাইলসহ সহযোগী জঙ্গি সদস্যদের অনলাইনে অর্থ লেনদেনের প্রমাণাদি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

Advertisement

মহিউদ্দিন ফারুকী জানান, গত ৩০ জানুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি আনসার আল ইসলামের আত্মঘাতী ছয় সদস্যকে আটক করে র‌্যাব-২। এরই ধারাবাহিকতায় মুহিবকে আটক করা হয়েছে। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ম্যাসঞ্জার গ্রুপের মাধ্যমে জঙ্গিবাদের বিস্তার ও বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

তিনি আরো জানান, আটক আসামি সহজ-সরল, ধর্ম ভীরু ও শান্তিপ্রিয় যুবতীদেরকে টার্গেট করে উগ্রবাদী কার্যক্রমে সম্পৃক্তসহ নাশকতা সৃষ্টিতে উদ্বুদ্ধ করত। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা বিনষ্ট, জনসংহতি, নিরাপত্তা ও জনমনে ত্রাস সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিল। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!