ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণাবড়িয়ায় তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৬, ৬ অক্টোবর ২০১৯
ব্রাহ্মণাবড়িয়ায় তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার
ফাইল ছবি

ব্রাহ্মণাবড়িয়ার সরাইলে এক তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ওই উপজেলার পানিশ্বর ইউপির বিটঘর গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরাইল থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, বিটঘর গ্রামের একটি জমিতে কাদামাটিতে মাথাবিহীন মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শাহাদাত আরো জানান, নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। ধারণা করা হচ্ছে, গলা কেটে হত্যার পর তার মরদেহ জমিতে ফেলে গেছে দুর্বৃত্তরা।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!