ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় স্কফ-ফেনসিডিলসহ ব্যবসায়ী ধরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ২২ আগস্ট ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় স্কফ-ফেনসিডিলসহ ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কফ ও ফেনসিডিলিসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জসিম উদ্দিন ওই এলাকার আবুল ফায়েজের ছেলে।

র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তার ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে কাশিনগর এলাকায় আসামির বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও ঘর তল্লাশি করে ৩০ বোতল স্কফ ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!