[ দেশজুড়ে ]
বের করে দেয়া বৃদ্ধা মাকে ঘরে তুললেন ইউএনও
বৃদ্ধা মাকে নিজ ঘরে তুলে দিলেন ইউএনও
ঠাকুরগাঁওয়ের সদরে বাড়ি থেকে বের করে দেয়া মাকে ঘরে তুলেছেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ওই বৃদ্ধাকে নিজ বাড়িতে নেয়া হয়।
৭৬ বছর বয়সী ওই বৃদ্ধার নাম আমেনা বেগম। তিনি সদর উপজেলার আকচা ইউপির কশালবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।
বৃহস্পতিবার সকালে মারধরের পর তাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলেরা। পরে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে জেলা প্রশাসনের নজরে আসে।
সদরের ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ঠাকুরগাঁওয়ের ডিসি ড. কেএম কামরুজ্জামান সেলিমের নির্দেশে ওই বৃদ্ধাকে ছেলেদের হাতে তুলে দেয়া হয়। এ সময় তাকে শাড়ি, কম্বল ও খাবার দেয়া হয়। এছাড়া সার্বক্ষণিক তার খোঁজখবর রাখতে ইউপি সদস্যকে বলা হয়েছে।
এদিকে মাকে যেন সঠিকভাবে দেখভাল করে সেজন্য ছেলেদের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী এমন হলে তাদের ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!