ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বেঙ্গালুরুতে নারীরা শর্টস পরতে পারবে না! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩, ৭ অক্টোবর ২০১৯
বেঙ্গালুরুতে নারীরা শর্টস পরতে পারবে না! (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে নারীদের শর্টস পরা চলবে না। এমন ধরনের পোশাক পরতে হবে যা দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এমনই দাবি করে এক যুবক বাকবিতণ্ডায় জড়িয়েছেন।

বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুর এইচএসআর লেআউট এলাকায় ওই ঘটনা ঘটে। সে সময় এক দম্পতিকে বাইক থেকে নামিয়ে যেচে গিয়ে হাত জোর করে এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান ওই যুবক। 

ঘটনার সময়ই তরুণীর সঙ্গে থাকা তার স্বামী পুরো ঘটনাটি ভিডিও করেন। পরে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে দেখা যায়, ওই তরুণী শর্টস পরা ছিলেন। পাশে দাঁড়িয়ে তার স্বামী ওই যুবকের সঙ্গে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওই যুবক তরুণীর পোশাকের বিষয় নিয়ে তর্কে জড়ান। এছাড়া ওই যুবক শ্লীলতাহানি করার চেষ্টা করেন বলে তার স্বামী অভিযোগ করেন।

এতে আরো দেখা যায়, ওই যুবক বারবার চিৎকার করে বলছেন- সঠিক জামা-কাপড় না পড়লে রাস্তায় কোনো মেয়ের বের হওয়া উচিত নয়। অবশেষে তিনি হাতজোড় করে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী নারীদের পোশাক পরারও অনুরোধ করেন।

জানা গেছে, ওই দম্পতি বেঙ্গালুরুর বাসিন্দা। তরুণীর স্বামী সিমরন কাপুর এই ভিডিও আপলোড করেন।

তিনি জানান, যে ব্যক্তি এই অভব্য আচরণ করেছেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। কিন্তু যেভাবে ওই দম্পতির ওপর তিনি চড়াও হন, তাতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। 

ডেইলি বাংলাদেশ/জেডআর
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!