ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বুলেটপ্রুফ কফিতেই কমবে ওজন ও খিদে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২০
বুলেটপ্রুফ কফিতেই কমবে ওজন ও খিদে
ছবি: সংগৃহীত

কিটোজেনিক ডায়েট মানেই মজার খাবার খেয়ে ওজন কমানোর প্রতিযোগিতা। এই ডায়েটের সঙ্গে যারা পরিচিত কিংবা অভ্যস্ত তারা অবশ্যই জানেন বুলেটপ্রুফ কফি সম্পর্কে। ওজন কমাতে এই উচ্চ কলোরিসম্পন্ন কফিতেই রাখুন ভরসা। 

তবে অনেকেই সঠিকভাবে হয়ত এই কফি তৈরি করতে পারেন না। আবার এর সব উপাদান সহজলভ্য না হওয়ায় কফিটি হয়ত ঠিক ভাবে তৈরি করা সম্ভব হয় না। এবার তবে জেনে নিন বুলেটপ্রুফ কফি তৈরির সঠিক নিয়ম ও উপাদানসমূহ সম্পর্কে-

উপকরণ: কফির গুঁড়া এক চা চামচ, কফিমেট ৩ চা চামচ, চিনি এক চা চামচ, গরম পানি এক কাপ, আধা চা চামচ মাখন ও ১ টেবিল চামচ নারকেল তেল।

প্রণালী: প্রথমে একটি কাপে কফি গুঁড়া নিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিন। এরপর কফিমেটও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার সামান্য উপর থেকে গরম পানি ঢেলে কাপটি পূর্ণ করুন। এরপর দিয়ে দিন মাখন ও নারকেল তেল। তাহলেই তৈরি হয়ে যাবে বুলেটপ্রুফ কফি।

বিশেষজ্ঞদের মতে এই কফি ওজন কমানো থেকে শুরু করে কর্মক্ষমতা বাড়াতেও খুবই কার্যকরী। আর এই কফি আপনার পছন্দের তালিকায় আসতেও বেশি সময় নেবে না।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!