ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

বিসিবি পরিচালক শফিউল আলম করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৯, ২২ মে ২০২০
বিসিবি পরিচালক শফিউল আলম করোনায় আক্রান্ত
শফিউল আলম চৌধুরী

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। করোনা উপসর্গ দেখা দেয়ায় দুই দিন আগে তার করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে তার ফলাফল পজিটিভ জানা যায়। 

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে শফিউল আলমের করোনা পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ হওয়ার পরও কোনো অসুস্থতা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে সিলেটে নিজ পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন বিসিবির এই পরিচালক।

দেশের এক জাতীয় দৈনিককে শফিউল আলম বলেন, 'আমরা তো বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। এক সপ্তাহ আগে প্রথম একটু জ্বর হয়। নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলার পর জ্বর কমে যায়। তারপরও পরীক্ষা করি। গতকাল আমার রিপোর্ট দিয়েছে। সেখানে করোনা পজেটিভ এসেছে। তবে আমার এখন কোন লক্ষণ নেই। জ্বরও নেই।'

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!