ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আনন্দ আড্ডা

ভোলা প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আনন্দ আড্ডা
ছবি: ডেইলি বাংলাদেশ

‘এসো ভালোবাসি চাহিদা সম্পন্ন শিশুদের’এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভালোবাসার আড্ডা হয়েছে।

ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটিরে যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও ‘ইয়ুথ পাওয়ার বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন শুক্রবার ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে ভোলা চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের শতাধিক শিশু অংশগ্রহণ করে। 

ছবি: ডেইলি বাংলাদেশ

দিনব্যাপী এই আয়োজনে মধ্যে ছিলো নৃত্য, গান, বালতিতে বল নিক্ষেপ, বেলুন ফুটানো ও কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণী ও শিশুদের নিয়ে কেক কেটে বসন্ত বরণ উদযাপন করা হয়। পরে তাদের নিয়ে কেক কাটা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। 

ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের পরিচালক জাকিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগীত শিল্পী মনজুর আহমেদ, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক নেয়ামতউল্ল্যাহ, জীবন পূরান আবৃত্তি একাডেমির সভাপতি মশিউর রহমান পিংকু, অগ্রযাত্রা সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক ছোটন সাহা, ইয়ুথ পাওয়ার বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও রেডক্রিসেন্ট যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!