ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানের সুবিধা নিয়ে চালু হলো কর্পোরেট ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ৬ অক্টোবর ২০১৯
বিমানের সুবিধা নিয়ে চালু হলো কর্পোরেট ট্রেন
ছবি: সংগৃহীত

বিমানের মতই অনেক সুবিধা নিয়ে ভারতে চালু হলো অত্যাধুনিক প্রথম কর্পোরেট ট্রেন ‘তেজস এক্সপ্রেস’। দেশটির উত্তর প্রদেশের রাজধানী লাক্ষ্মৌ থেকে দিল্লি পথে এই ট্রেন চলাচল করবে।

শনিবার থেকে বাণিজ্যিকভাবে চালু হয়েছে তেজস এক্সপ্রেস। মঙ্গলবার ছাড়া সপ্তাহে প্রতিদিন চলবে এই ট্রেন।

আইআরসিটিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, তেজস এক্সপ্রেসের টিকিট বুকিং করার জন্য খাবার বুকিং করাও বাধ্যতামূলক। এই ট্রেনের টিকিটের দাম একটু বেশি। এক্সিকিউটিভ চেয়ার কার টিকিটের মূল্য দুই হাজার ৩ শ ১০ টাকা। এসি চেয়ার কার টিকিটের মূল্য এক হাজার ৫শ ৫ টাকা।

Advertisement

ট্রেনের মধ্যেই থাকছে চা ও কফি মেশিন। ৬০ দিন আগে থেকে বুক করা যাবে এই ট্রেনের টিকিট। যাত্রী নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি। ট্রেনের দরজায় থাকছে সেন্সর। নিজে থেকেই খুলে যাবে দরজা। রয়েছে বিশেষ কলিং সিস্টেম।

ট্রেন এক ঘণ্টা দেরি করলে প্রত্যেক যাত্রীকে ১০০ টাকা করে ফেরত দেয়া হবে। দু'ঘন্টা লেট হলে যাত্রীরা পাবেন ২৫০ টাকা। নতুন এই ট্রেনে উঠলেই প্রত্যেক যাত্রী বীমার সুবিধা পাবেন। সর্বোচ্চ ২৫ লাখ টাকার বীমা করা হয়েছে যাত্রীদের জন্য।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!