ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকা রওনা, পথে ট্রাকসহ আটক  

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ১৮ মে ২০২০
বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকা রওনা, পথে ট্রাকসহ আটক  
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ঢাকার উদ্দেশে রওনা দেয়া দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি বাজারে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন নাজমুল ইসলাম ওরফে রবিউল ও হামিদুল ইসলাম। তাদের বাড়ি নীলফামারীর ডিমলায়। এ সময় মাদক পাচার কাগজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা এসপি সিদ্দিক হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন তারা ট্রাকে পাথর পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয়ার কাজ করে আনছিল।

অপরদিকে র‌্যাব-১৩ এর অপর একটি দল গংগাচড়া উপজেলার আলম বিদিতর ইউপির পাইকান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে আটক করে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!