ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বালতির পানিতে শিশুর মরদেহ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২ এপ্রিল ২০২০
বালতির পানিতে শিশুর মরদেহ
শিশুর মরদেহ (ছবি: ডেইলি বাংলাদেশ)

কুমিল্লার মুরাদনগরে বালতিতে রাখা পানিতে পড়ে রোহান হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নুরুল ইসলাম ওরফে কালা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রোহান ওই বাড়ির ওমান প্রবাসী মনির হোসেনের ছেলে।

মুরাদনগর থানার ওসি মনজুরুল আলম জানান, রোহানকে উঠানে রেখে কাজে যান মা। এ সময় সবার অজান্তে বালতির পানিতে ডুবে যায় সে। পরে শাকিল নামে এক প্রতিবেশী তাকে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!