ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

ফিটনেসবিহীন যানবাহনে তেল নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ২৩ অক্টোবর ২০১৯
ফিটনেসবিহীন যানবাহনে তেল নয়: হাইকোর্ট
ফাইল ফটো

ফিটনেস নবায়ন, লাইসেন্স ছাড়া যানবাহনে তেল বা গ্যাস না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে ফিটনেসবিহীন প্রায়  ৪ লাখ যানবাহনের ফিটনেস নবায়ন করতে আরো দুই সময় দিয়েছে আদালত।

বুধবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে  প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেধে দেয়া দুই মাস সময়ের মধ্যে শুধুমাত্র ৮৯ হাজার ২৬৯ গাড়ি ফিটনেস নবায়ন করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট ।

১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের (সোমবার) মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!