ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালে প্রথম দুই ওভারে কোনো রান দেয়নি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২০
ফাইনালে প্রথম দুই ওভারে কোনো রান দেয়নি বাংলাদেশ
ফাইল ফটো

প্রথমবারের মত কোন বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।  শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছে জুনিয়র টাইগাররা। মহারণের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী।  প্রথম  দুই ওভারে কোন রান দেয়নি বাংলাদেশ

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভারে উইকেট না হারালেও কোনো রানের দেখা পায়নি ভারত।

রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস হেরে ব্যাটে আসে যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা। বাংলাদেশের হয়ে প্রথম ওভারে বলে আসেন শরিফুল ইসলাম। কোনো রান না দিয়েই শেষ হয় প্রথম ওভার। দ্বিতীয় ওভারে আসেন তানজিম হাসান সাকিব। তিনিও রানের খাতা খুলতে দেয়নি ভারতকে।

Advertisement

শিরোপা লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালের উইনিং কম্বিনেশের বাংলাদেশ দল থেকে বাদ গেছেন হাসান মুরাদ।  তার জায়গায় দলে জায়গা করে নিয়েছেন অভিষেক দাস। 

এদিকে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।

ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে। তার কারণ যুব বিশ্বকাপের সর্বশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল। তার মানে টসও একটা বড় ফ্যাক্টর।  আর সে হিসাবে বাংলাদেশের পক্ষেই ম্যাচ।

বাংলাদেশের একাদশ: 

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।

ভারতের একাদশ: 

যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

ডেইলি-বাংলাদেশ/আরএস/এসএএম
লিংক সফলভাবে কপি হয়েছে!