ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ১ মার্চ ২০২০
ফরিদপুরে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন
পুলিশ মেমোরিয়াল ডে’ পালন। ছবি: ডেইলি বাংলাদেশ

কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের স্মরণে ফরিদপুরে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়েছে। রোববার এ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস মাঠে নিহতদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ফরিদপুর পুলিশ লাইন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এসপি মো. আলিমুজ্জামান, ফরিদপুর পিবিআইয়ের এসপি মো. মাহফুজুর রহমান, এএসপি জামাল পাশা, এএসপি গাজী মো. রবিউল ইসলাম, হাইওয়ে পুলিশের এএসপি সিরাজুল ইসলাম, নৌপুলিশ এর এএসপি সুমিত চৌধুরী, মধুখালী থানার ওসি আমিনুর রহমানসহ নিহত পুলিশ সদস্যদের স্ত্রী ও সন্তানরা।

এদিকে আলোচনা সভা শেষে নিহতদের পরিবারের হাতে উপহার তুলে দেয়া হয়। এ পর্যন্ত ফরিদপুরের ২৯ জন পুলিশ কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!