ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাণ বাঁচাতে কুমিরের চোখে ঘুষি মারলেন রাকিব

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১৭ মার্চ ২০২০
প্রাণ বাঁচাতে কুমিরের চোখে ঘুষি মারলেন রাকিব
চিকিৎসাধীন রাকিব (ছবি: সংগৃহীত)

বাগেরহাটে কুমিরের চোখে ঘুষি মেরে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন শেখ রাকিব নামে এক কিশোর। সোমবার খানজাহান আলী দিঘিতে এ ঘটনা ঘটে।

আহত রাকিব খানজাহান আলী মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় কে আলী দরগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন রাকিব বলেন, দুপুরে খানজাহান আলী দিঘির ঘাটের সিঁড়িতে বসেই হাত-পা ও শরীরে পানি দিচ্ছিলাম। এ সময় একটি কুমির ডান পা কামড়ে গভীরে নেয়ার চেষ্টা করে। কোনো উপায় না পেয়ে কুমিরের চোখ, নাকসহ মাথায় ঘুষি মারতে শুরু করি। একপর্যায়ে কুমিরটি পা ছেড়ে দিলে তাড়াতাড়ি ওপরে উঠি।

Advertisement

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারহান আতিক বলেন, কুমিরের কামড়ে রাকিবের পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে শঙ্কামুক্ত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!