এ আতঙ্কের মাঝে কেনাকাটা করতে সাহস পাচ্ছেন না তারা। এর মধ্যে কেনাকাটা করতে অভিনব উপায় বের করেছেন মেক্সিকোর এক বাসিন্দা। পোষা কুকুরের কলারে প্রয়োজনীয় পণ্যের একটি ফর্দ লিখে দোকানো পাঠান। এ সময় কুকুরের কলারে ডলারও গুজে দেন ওই মেক্সিকান।
ওই কুকুরের মালিক আন্তোনিও মুনোজ কয়েকদিন ধরে কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা সংক্রমণ রোধে মুনোজ কুরের সহায়তা নিয়েছেন। দোকানে পাঠানো চিহুহুয়া নামের কুকুরের গলায় লেখা ছিল ‘হ্যালো মিস্টার 'শপার'। দয়া করে, কুকুরটির কাছে কিছু চিটো (এক ধরনের খাবার) বিক্রি করুন, লাল রঙের নয়, কমলা রঙের।
.png)
ওই কুকুরের কলারের সঙ্গে ২০ ডলার সংযুক্ত করে দেন মুনোজ। পরে কুকুরটি চিটো নিয়ে মনিবের ঘরে ফিরে আসে।
মুনোজ বলেন, কুকুরটিকে দোকানো পাঠানোর পর অপেক্ষায় ছিলাম। ছোট মুখে কমলা রঙের চিটো গডম্যামন প্যাকেট নিয়ে আসার মুহুর্তটি অনেক ভালো লেগেছে। যা ছিল অবিশ্বাস্য।
তিনি বলেন, কুকুর মানুষের কঠিন সময়ে সহায়তা করতে পারে তা পরিষ্কার হয়েছে।
ওয়াল্ডোমিটারের তথ্যানুযায়ী, মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। আক্রান্ত হয়েছেন ৪০৫ জন। এদিকে করোনা মোকাবিলায় দেশটিতে গণজমায়েত বন্ধ ঘোষণা করা হয়েছে।