ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

প্রথা ভাঙ্গার বিপক্ষে হোল্ডিং-ওয়াকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ২৯ এপ্রিল ২০২০
প্রথা ভাঙ্গার বিপক্ষে হোল্ডিং-ওয়াকার
সাবেক ক্যারিবীয় পেসার মাইকেল হোল্ডিং ও পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস

কোভিড-১৯ পরবর্তী বিশ্বে খেলাধুলার ওপর বেশ বড় প্রভাব পড়বে এ কথা বলা বাহুল্য। ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলার নিয়মেও আসতে পারে পরিবর্তন। আপাতত ক্রিকেটে কিছু প্রথা পরিবর্তনের ব্যাপারে চিন্তা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ভেতর একটি হল বল বিকৃতিকে বৈধতা দেয়া। তবে এসবের বিপক্ষে মত দিয়েছেন সাবেক দুই ফাস্ট বোলার ওয়াকার ইউনুস ও মাইকেল হোল্ডিং। 

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস বল বিকৃতির সিদ্ধান্ত শুনে বেশ চটেছেন। তিনি বলেন, ‘একজন ফাস্ট বোলার হিসেবে আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। আমরা আগে যে লালা ও ঘাম ব্যবহার করতাম এটা প্রথাগত প্রক্রিয়া। কেনো এটা ভাঙতে হবে?’

তিনি আরো যোগ করেন, ‘একটি বল কিন্তু সারাদিনই হাত বদল হয়। আপনি দৌড়ালে ঘাম ঝড়বেই। লালা ব্যবহার করাও সবার দীর্ঘদিনের অভ্যাস। এটা সহজে নিয়ন্ত্রণ করা যাবে না’।

সাবেক ক্যারিবীয় ক্রিকেটার মাইকেল হোল্ডিংও বল বিকৃতি করার বিপক্ষে। তিনি বলেন, ‘আমি শুনেছি আইসিসি কোভিড-১৯ রোগের কারণে বলে লালা ব্যবহার করা থেকে ক্রিকেটারদের দূরে রাখার কথা ভাবছে। তবে বল উজ্জ্বল করতে কৃত্রিম বস্তু ব্যবহারের অনুমতিও দিতে যাচ্ছে! আমি এসবের পেছনে কোনো যুক্তিই খুঁজে পাচ্ছি না’।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!