[ খবর ]
পুরান ঢাকায় এক পরিবারেই করোনা আক্রান্ত ১৭ জন
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের এক পরিবারের ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মওদুত হাওলাদার বলেন, পরিবারটির দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর ওই পরিবারেরই আরো ১৫ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। ওসি জানান, ওই পরিবারের বাসভবনসহ আশপাশের কয়েকটি ভবন লকডাউন করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে। ঢাকা শহরের মধ্যে আবার পুরান ঢাকা এলাকাতেই এই ভাইরাসের সংক্রমণের পরিমাণ বেশি।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!