ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

এই উপায়ে পুরনো লেহেঙ্গাটিও নতুন মনে হবে

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৭:৪৫, ১১ জানুয়ারি ২০২০
এই উপায়ে পুরনো লেহেঙ্গাটিও নতুন মনে হবে
ছবি: সংগৃহীত

চলছে শীতের মৌসুম। আর বিয়ে মানেই যেন খাওয়া-দাওয়া, সাজগোজ, কেনাকাটা আর আনন্দ। বিয়ের সময়টা বড় কনের পোশাক বা সাজগোজের পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদেরও এ ব্যাপারে থাকে নানান দুশ্চিন্তা। 

এছাড়াও যারা দাওয়াতে যাচ্ছেন তাদেরও চিন্তা থাকে কোন ঘরানার পোশাক পরবেন। কয়েকদিন পর পর তো আর পোশাক কেনা সম্ভব নয়! তবে আপনি চাইলে কিন্তু আপনার পুরনো লেহাঙ্গাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার পড়তে পারবেন। প্রতিবারই এটি নতুনের মতোই লাগবে। আসুন জেনে নিন কীভাবে পরবেন- 

লেহেঙ্গা শাড়ি 
লেহাঙ্গাটি শাড়ির মতো করে পড়তে পারেন। ম্যাচিং বা কনট্রাস্ট ব্লাউজ দিয়ে এবং ওড়নাকে শাড়ির আঁচলের মতো করে পড়ে নিন। তবে আপনার লেহেঙ্গার ধরণ বুঝে শাড়ির আঁচল ছেড়ে রাখুন বা উঠিয়ে পরুন।         

Advertisement

জ্যাকেট বা কুর্তি পরুন 
আপনার পুরো লুকটাই পরিবর্তন করে দিতে পারে একটি জ্যাকেট। এক্ষেত্রে আপনি শীতের মধ্যে ডেনিম বা লেদারের জ্যাকেট পরতে পারেন। আবার মানানসই লম্বা কুর্তাও করতে পারেন লেহেঙ্গার সঙ্গে। 

এসব উপায়ে লেহেঙ্গা পরতে পারেনআবার জরি বা পাথরের কাজ করা কুর্তি সঙ্গেও লেহেঙ্গা পরতে পারেন। আপনার লেহেঙ্গার রং এবং কাজের ধরণ অনুযায়ী গয়না পড়ে নিন। অ্যান্টিক, পাথর বা হাতে তৈরি বিভিন্ন গয়না বেছে নিতে পারেন। জ্যাকেট বা কুর্তির সঙ্গে ওড়না ছাড়াই পরুন। 

ইন্দো- ফিউশন
ইন্দো-ফিউশন বলতে ওড়না ছাড়াই আপনার লেহেঙ্গাটি পড়ে নিন। তবে লেহেঙ্গার সঙ্গে মানানসই সিল্ক বা কাতানের ভারি কাজের ব্লাউজ পরুন। ডিজাইনার শার্টও লেহাঙ্গার সঙ্গে বেশ মানিয়ে যায়। 

আনারকলি স্যুট
আনারকলি স্টাইলটি কখনোই যেন পুরনো হয় না। ঐতিহ্যবাহী পোশাকের এই ধরণটি দিন দিন আরো ফ্যাশানেবল হয়ে উঠছে। লেহেঙ্গার স্কার্টের উপরে একটি আনারকলি স্যুট পড়ে নিন। এর সঙ্গে ম্যাচিং করুন ভারি গয়না। ব্যাস, আপনার পুরনো লেহাঙ্গার চেহারাই বদলে যাবে।    

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!