ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় ট্রাক্টরচাপায় প্রাণ গেল বৃদ্ধের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১৪ জানুয়ারি ২০২০
পাবনায় ট্রাক্টরচাপায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি

পাবনায় ট্রাক্টরচাপায় এবাদত আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের নলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবাদত আলী সদর উপজলার শ্রীপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, দুপুরে ভ্যান চালিয় বাড়ি যাচ্ছিলেন এবাদত আলী। পথে নলদহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটি থানায় রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!