[ দেশজুড়ে ]
পাটুরিয়া ঘাটে আটকা চার শতাধিক যান
ফাইল ছবি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় চার শতাধিক যানবাহন। ফলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
সোমবার বিকেল থেকে ফেরিঘাটের আরসিএল মোড় থেকে জিরো পয়েন্টের এক কিলোমিটার পথ এলাকায় এমন চিত্রই লক্ষ্য করা গেছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। তবে স্রোতের কারণে সবগুলো ফেরি চলাচল করতে পারছে না। যাত্রী ও যানবাহন পারাপারে কোনো সময় আটটি আবার নয়টিও চলাচল করছে।
তিনি আরো জানান, ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ট্রাক পারাপার বন্ধ রেখে বাস, ছোট গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!