ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়-ঢাকা রুটে বিশেষ পার্সেল ট্রেন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ৯ মে ২০২০
পঞ্চগড়-ঢাকা রুটে বিশেষ পার্সেল ট্রেন
পার্সেল ট্রেন। ফাইল ছবি

পঞ্চগড়-ঢাকা রুটে শনিবার থেকে চালু হয়েছে বিশেষ পার্সেল ট্রেন। ট্রেনটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় জংশন সান্তাহারসহ ১৯টি স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকা পৌঁছাবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৪ মার্চ থেকে ৮ মে পর্যন্ত এ রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় দেড় মাস পর পুনরায় পার্সেল ট্রেন চালু হলো।

সান্তাহারের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, শাকসবজি, ডিম, মাছ, আলুসহ বিভিন্ন ধরনের কৃষপণ্য সহজে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি চালু করা হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাংগারহাট, নাটোর, মুলাডুলি, লাহিড়ীমোহনপুর ও তেজগাঁও রেলস্টেশনে মালামাল লোড-আনলোড করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!