ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেশার টানে বাবা-মাকে মারধর, জেলে গেল ছেলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪২, ১ অক্টোবর ২০১৯
নেশার টানে বাবা-মাকে মারধর, জেলে গেল ছেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

নেশার টাকার জন্য প্রতিনিয়ত উৎপাত করত ছেলে। টাকা না দিলে বাবা-মাকে মারধর করত সে। এমন কাণ্ডের কোনো প্রতিকার না পেয়ে ছেলেকে পুলিশে দেন বাবা। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এক বছরের জেল দেন। 

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এ ঘটনা ঘটে। দণ্ডিত আজিম উদ্দিন উপজেলার বুড়িশ্বর ইউপির শ্রীঘর গ্রামের রফিক মিয়ার ছেলে।

মা কুলসুমা বেগম জানান, নেশার টাকার জন্য প্রায় সময় পরিবারের লোকজনকে বিভিন্নভাবে নিযার্তন করত আজিম। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করত সে। 

Advertisement

নাসিরনগর থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, আজিমের উৎপাত সইতে না পেরে পুলিশের কাছে ছেলে সোপর্দ করেন বাবা রফিক। পরে পুলিশ আজিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাসিরনগরের ইউএনও আজগর আলী তাকে এক বছরের কারাদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!