ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারী কনস্টেবলকে হত্যার অভিযোগে স্বামী আটক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২০
নারী কনস্টেবলকে হত্যার অভিযোগে স্বামী আটক
প্রতীকী ছবি

ময়মনসিংহে এক নারী কনস্টেবলকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার শহরের উত্তর পুলিশ লাইন্স এলাকার বাসা থেকে সুইটি আক্তার নামে এই কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত সুইটি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সুইটির ভাই ময়না মিয়ার অভিযোগ, সুইটির সঙ্গে হাফিজুরের প্রেমের সম্পর্ক ছিল। পরে হাফিজুর বিয়ে করতে চাননি। কিন্তু চাপাচাপির পর তিনি বিয়েতে রাজি হন। সুইটি অন্তঃসত্ত্বা হওয়ার পর হাফিজুর গর্ভপাতের জন্য চাপ দেন। তাতে রাজি না হওয়ায় হাফিজুর তাকে হত্যা করেছেন।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুইটির স্বামী কনস্টেবল হাফিজুর রহমানকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!