[ দেশজুড়ে ]
নাটোরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
নাটোরের বাগাতিপাড়ায় ট্রাক্টরের চাপায় বিশু ফকির এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিশু ফকির হিজলিদীঘা পাড়া গ্রামের ওয়াজেদ আলী ফকিরের ছেলে।
বাগাতিপাড়া ওসি আব্দুল মতিন বলেন, নাটোর-দয়ারামপুর সড়কের সোনাপুর বাজার এলাকায় ইটবোঝাই ট্রাক্টর থেকে পড়ে যান বিশু। এ সময় ওই ট্রাক্টরের নিচেই চাপা পড়েন তিনি। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!