ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

দুর্যোগকালীন বিশেষ বৃত্তি দিচ্ছে চবি শিক্ষক সমিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
প্রকাশিত: ১২:১৯, ২১ এপ্রিল ২০২০
দুর্যোগকালীন বিশেষ বৃত্তি দিচ্ছে চবি শিক্ষক সমিতি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ‘করোনা (কোভিড-১৯) দুর্যোগকালীন বিশেষ বৃত্তি’র উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

এরইমধ্যে অস্বচ্ছল শিক্ষার্থীদের থেকে নির্ধারিত নিয়মে আবেদনের আহবান জানিয়েছেন তারা।

চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হক ও সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মনজুরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে চবিতে অধ্যয়নরত আর্থিকভাবে সঙ্কটাপন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 'করোনা (কোভিড-১৯) দুর্যোগকালীন বিশেষ বৃত্তি' শিক্ষার্থীদের প্রদান করবে। এ বৃত্তির পরিমান শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনায় নির্ধারিত হবে। 

উল্লেখ্য  শিক্ষার্থীদের  ব্যাক্তি মর্যাদা সমুন্নত রাখতে আবেদনকারী এবং তালিকাভুক্ত বৃত্তি গ্রহীতাদের ব্যক্তি-পরিচয় সমিতি অত্যন্ত  গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করবে।

বৃত্তির শর্তাবলী ও তালিকা প্রনয়নের ক্ষেত্রে যেসব বিষয়াবলীকে প্রাধান্য দেয়া হবে- 

ক) যে সব শিক্ষার্থীর বাবা/ উপার্জনক্ষম অভিভাবক জীবিত নেই এবং আর্থিকভাবে অস্বচ্ছল।

খ) যে সব শিক্ষার্থীর বাবা/মা কর্মহীন; 

গ) যে সব শিক্ষার্থীর বাবা-মার উপার্জন অপ্রতুল। 

ঘ) যে সব শিক্ষার্থী প্রতিবন্ধী ও পরিবার অস্বচ্ছল। 

আবেদনের নিয়মাবলী:

নিম্নবর্ণিত যে কোনো একটি মাধ্যমে আবেদন করা যাবে

১) এই  লিঙ্কে অনলাইনে তথ্য প্রদানের মাধ্যমে - https://forms.gle/VPpQB8GQJE3aecFu9

২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আইডিতে - [email protected] এই ইমেইলের  মাধ্যমে।

৩) ইন্টারনেটে যোগাযোগ সম্ভব না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিভাগীয় সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেও আবেদন পক্রিয়া সম্পন্ন করা যাবে।    

আবেদনের শেষ তারিখ - ২৭ এপ্রিল ২০২০, সোমবার।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!