ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিওরোসায়েন্স গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৪, ১৯ অক্টোবর ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিওরোসায়েন্স গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম
ছবিঃ ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় নিওরোসায়েন্স রিসার্চ সেন্টারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামালুদ্দীন আহমদ লেকচার গ্যালারিতে দিনব্যাপী এক সিম্পোজিয়াম হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সিম্পোজিয়াম আয়োজক কমিটির সম্পাদক অধ্যাপক ড. শামীমা নাসরিন শাহেদ সঞ্চালনায় অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. বদরুল ইসলাম। 

অনুষ্ঠানটি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় আয়োজন করা হয়।

নিওরোসায়েন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. খান আবুল কালাম আজাদ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশে স্নায়ুরোগ প্রতিরোধের লক্ষ্যে স্নায়ুবিদ, গবেষক, প্রাণরসায়নবিদ এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিত গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ স্নায়ুরোগে ভুগছেন। মস্তিষ্কজনিত এই রোগের চিকিৎসার মান অবশ্যই বাড়াতে হবে। স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তিনি মানসিক স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্বারোপ করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!