ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঢাকাই ছবিতে বলিউডের ‘ড্যান্স কুইন’ নোরা ফাতেহি!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫, ১০ জুন ২০২০
ঢাকাই ছবিতে বলিউডের ‘ড্যান্স কুইন’ নোরা ফাতেহি!
নোরা ফাতেহি

ঢাকাই সিনেমার আইটেম গানে বলিউডের অনেকেই নেচেছেন। এ তালিকায় রয়েছে উর্বশী রাউটেলা, রাখী সায়ন্তনীর মতো তারকার নাম। সবশেষ শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ ছবির আইটেম গানে নেচেছেন বলিউডের আরেক তারকা সানি লিওন। এবার এই তালিকায় যুক্ত হচ্ছে বলিউডের ‘ড্যান্স কুইন’ নোরা ফাতেহির নাম।

তাকেও  শাপলা মিডিয়ার ‘গ্যাংস্টার’ ছবির আইটেম গানে দেখা যাবে। ‘দিলবর দিলবর’, ‘গরমি’, ‘কামারিয়া’সহ বেশ কিছু আইটেম গানে তার উপস্থিতি দর্শকদের মাঝে সাড়া ফেলে। এবার সেই জনপ্রিয়তা কাজে লাগাতে চান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
 
সেলিম খান বলেন, বিশ্বমানের তারকারা ছবিতে থাকলে দর্শকের আগ্রহ জন্মাবে। নোরার সঙ্গে কথা বলে চূড়ান্ত করেছেন আমার বলিউড এজেন্ট। সানিকে তারাই যোগাযোগ করে দিয়েছিলেন। গানটি তৈরি করার দায়িত্ব দিয়েছি বেশ কয়েকজন সংগীত পরিচালককে। আকাশ, নাভেদ পারভেজ, লিংকন চৌধুরীসহ অনেকেই আছেন। যার গানটি ভালো হবে সেটিই ব্যবহার করা হবে।

‘গ্যাংস্টার’ ছবি নির্মাণ করছেন ঢাকাই সিনেমার হিট নির্মাতা শাহীন সুমন। এতে নায়কের চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেতা শান্ত খান। তার সঙ্গে থাকছেন কলকাতার নায়িকা ঋত্বিকা সেন।

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!