ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডু-প্লেসিসও বললেন ধোনি সেরা ফিনিশার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ১৯ এপ্রিল ২০২০
ডু-প্লেসিসও বললেন ধোনি সেরা ফিনিশার 
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ও ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি -ফাইল ফটো

ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক বছর ধরে তার অবসর নিয়ে চলছে আলোচনা। ইংল্যান্ডে গত বিশ্বকাপের আগ থেকে শুরু হয়েছে ধোনির অবসর নিয়ে জল্পনা-কল্পনা। তবে এসব নিয়ে ভাবচ্ছেন না অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান মাইক হাসি। ধোনির প্রশংসা করে সম্প্রতি তিনি বলেছিলেন, ‘বিশ্বের সেরা ফিনিশার হলো ধোনি’। এবার হাসির সঙ্গে কন্ঠ মিলিয়ে ধোনিকে বিশ্বসেরা ফিনিশার বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডু-প্লেসিস বলেন, ‘আমার দেখা সেরা ফিনিশান হলো ধোনি’।

ধোনি কেন সেরা সেই ব্যাখাও দিয়েছেন ডু-প্লেসিস, ‘ধোনি ঠান্ডা মাথার খেলোয়াড়। জাতীয় দলে যেভাবে সে খেলে, ঘরোয়া ক্রিকেটেও সেভাবে সে খেলে। আইপিএলের কারণে তাকে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নেয় সে। ফসকে যাওয়া ম্যাচ দখলে নিতে সে বেশ পটু’।

Advertisement

আরো কয়েক বছর ক্রিকেট খেলে যাবার যোগ্যতা বা সামর্থ্য ধোনির রয়েছে বলে জানান ডু-প্লেসিস, ‘অনেকেই ধোনির অবসর নিয়ে বলছে। কিন্তু আমি মনে করি, জাতীয় দলে ধোনি আরো কিছুদিন খেলা উচিত। আর আইপিএলে সে অনায়াতে তিন-চার খেলতে পারবে। তার যেই মানসিকতা-চিন্তা ভাবনা, তাতে সমস্যা হবার কথা নয়’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!